মূল অংশে যান
সব লেখা

মেসের খরচ কমানোর ৮টি বাস্তব উপায়

খাওয়ার মান না কমিয়েও মেসের মাসিক খরচ কমানো যায়। যে অভ্যাসগুলো সত্যিই কাজে দেয়, সেগুলো নিয়েই এই লেখা।

Mess Manager

মেসের খরচ কমানোর কথা উঠলেই সবাই ভাবে খাওয়ার মান কমাতে হবে। আসলে বেশিরভাগ অপচয় হয় অভ্যাসে — কেনাকাটার ধরনে, পরিকল্পনার অভাবে। নিচের কাজগুলো খাবারে হাত না দিয়েই খরচ কমায়।

১. মাসের বাজার আর সাপ্তাহিক বাজার আলাদা করুন

চাল, ডাল, তেল, মসলা, চিনি — এগুলো মাসে একবার বড় প্যাকে কিনুন। খুচরা কেনার তুলনায় এতে ১০–২০% পর্যন্ত সাশ্রয় হয়। সবজি, মাছ আর মাংস সপ্তাহে দুবার কিনুন, কারণ এগুলো জমিয়ে রাখলে নষ্ট হয়।

২. আগের সপ্তাহের খরচ দেখে বাজারে যান

বাজারে যাওয়ার আগে গত সপ্তাহে কী কিনেছিলেন সেটা একবার দেখে নিন। প্রায় সব মেসেই দেখা যায় একই জিনিস দুবার কেনা হয়েছে, অথচ আগেরটা এখনো ফুরায়নি। এপে গত সপ্তাহের এন্ট্রি দেখে নিলে এই খরচটা এমনিতেই বাদ পড়ে।

৩. মিল রিকোয়েস্টের সময়সীমা মানুন

কে কাল খাবে না, সেটা আগের রাতেই জানা থাকলে রান্না কম হয় আর বাজারও কম লাগে। এই একটা অভ্যাসেই বেশিরভাগ মেসের খাবার নষ্ট হওয়া বন্ধ হয়ে যায়। সময়সীমার পরে জানালে সেটা যেন পরের দিন থেকে কার্যকর হয় — এই নিয়মটা সবাইকে জানিয়ে রাখুন।

৪. একজনই বাজার করুন, রোটেশনে

সবাই মিলে বাজার করলে দায়িত্ব ভাগ হয়ে যায় আর হিসাবও গুলিয়ে যায়। প্রতি সপ্তাহে একজন করে দায়িত্ব নিন, তালিকা ধরে বাজার করুন। এপে বাজারের তারিখ আগে থেকে সেট করা থাকলে কে কবে যাবেন তা নিয়ে ভুলও হয় না।

৫. মাসের শুরুতেই অগ্রিম জমা নিন

ম্যানেজার নিজের টাকায় বাজার করলে দুটো সমস্যা — তার উপর চাপ পড়ে, আর মাস শেষে হিসাব জটিল হয়। মাসের শুরুতে সবাই একটা নির্দিষ্ট অঙ্ক জমা দিলে বাজারের জন্য টাকা হাতে থাকে আর ধারেও কিনতে হয় না।

৬. প্রতি মাসের রেট মিলিয়ে দেখুন

গত তিন মাসের মিল রেট পাশাপাশি রাখুন। হঠাৎ কোনো মাসে রেট বেড়ে গেলে বুঝতে হবে কোথাও কিছু হয়েছে — হয় বাজারে দাম বেড়েছে, নয়তো কোনো এন্ট্রি ভুল হয়েছে, নয়তো অপচয় বেড়েছে। কারণটা খুঁজে বের করলে পরের মাসেই সেটা ঠিক করা যায়।

৭. ছোট ছোট খরচও তুলে রাখুন

৩০ টাকার ধনেপাতা, ৫০ টাকার রিকশা ভাড়া — এগুলো তুচ্ছ মনে হয়। কিন্তু মাসে ৩০ দিনে এই ছোট খরচগুলো মিলে হাজার টাকা ছাড়িয়ে যায়। সব খরচ তোলা থাকলে মাস শেষে সত্যিকারের ছবিটা দেখা যায়।

৮. খালি সিট ফেলে রাখবেন না

একটা সিট এক মাস খালি থাকা মানে ভাড়া আর অন্যান্য খরচের ভাগ বাকিদের ঘাড়ে পড়া। সিট খালি হওয়ার আগেই টু-লেট পোস্ট দিয়ে রাখুন — মেস ম্যানেজারের নিউজফিডে পোস্ট দিলে আশপাশের মানুষ সহজেই খুঁজে পান।


এই আটটার মধ্যে অন্তত তিন-চারটা মানলেও মাসিক খরচে স্পষ্ট পার্থক্য চোখে পড়বে। আর যেহেতু সব হিসাব এপে থেকে যায়, তিন মাস পরে আপনি নিজেই মিলিয়ে দেখতে পারবেন কোন পরিবর্তনটা আসলে কাজে দিয়েছে।

  • খরচ
  • টিপস

আরও পড়ুন

ম্যানেজার গাইড

নতুন ম্যানেজারের জন্য গাইড — প্রথম মাসেই যা যা ঠিক করে নেবেন

মেসের ম্যানেজার হয়েছেন? দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহে যে নিয়মগুলো ঠিক করে নিলে বাকি মাসটা ঝামেলাহীন কাটবে।

পড়ুন

আজ থেকেই মেসের হিসাব সহজ করুন

১ লাখেরও বেশি মানুষ ইতিমধ্যে মেস ম্যানেজার দিয়ে তাদের মেস চালাচ্ছেন। আপনিও শুরু করুন।