মেসের খরচ কমানোর ৮টি বাস্তব উপায়
খাওয়ার মান না কমিয়েও মেসের মাসিক খরচ কমানো যায়। যে অভ্যাসগুলো সত্যিই কাজে দেয়, সেগুলো নিয়েই এই লেখা।
পড়ুনমিল হিসাবের এপ
Mess Manager হলো একটি সহজ ও নির্ভরযোগ্য Mess Management & Meal Management App, যার মাধ্যমে মেসের মিল হিসাব, বাজার খরচ, জমা, সদস্য এবং মাসিক হিসাব সহজেই পরিচালনা করা যায়।
মাস শেষে জটিল হিসাব-নিকাশ নয়—মিলের হিসাব থেকে মাসিক খরচ, সবকিছুই থাকুক এক জায়গায়।
আজই Mess Manager ব্যবহার শুরু করুন • ডাটা হারানোর ভয় নেই
খাতার পাতা হারিয়ে যায়, যোগে ভুল হয়, আর তারপর শুরু হয় “আমি তো এত মিল খাইনি” তর্ক।
একটা এন্ট্রি বাদ পড়লেই পুরো মাসের মিল রেট ভুল হয়ে যায়। কোথায় ভুল, খুঁজে বের করা কঠিন।
নিজের ব্যালান্স জানতে হলে ম্যানেজারকে জিজ্ঞেস করতে হয়। কেউ নিজে থেকে দেখতে পারে না।
খাতা হারালে আগের মাসের কোনো হিসাব আর থাকে না।
সব হিসাব একটাই জায়গায়, সম্পূর্ণ অনলাইনে। ম্যানেজার এন্ট্রি দেন, বাকি সবাই যেকোনো সময় নিজের ফোন থেকে আপডেটেড হিসাব দেখতে পান।
ফিচার
ছোট মেস হোক বা ৩০ জনের হোস্টেল — প্রতিদিনের কাজগুলো কয়েক ট্যাপেই শেষ।
মোট বাজার খরচ আর মোট মিল দিলেই মিল রেট, প্রতি সদস্যের খরচ আর ব্যালান্স নিজে থেকেই হিসাব হয়ে যায়।
বাজার খরচ, বাসা ভাড়া, ওয়াইফাই বিল, অন্যান্য খরচ আর সবার জমা টাকা — আলাদা আলাদা করে ট্র্যাক করুন।
মিল, খরচ বা জমা যুক্ত বা এডিট করলেই সব সদস্যের কাছে নোটিফিকেশন চলে যায়। কোনো কিছু লুকানো থাকে না।
কে কোন দিন বাজার করবে তা আগেই সেট করে রাখুন, এপ নিজেই মনে করিয়ে দেবে।
মেসের সবার জন্য আলাদা চ্যাট। বাজারের লিস্ট, নোটিশ বা যেকোনো কথা এক জায়গায়।
যেকোনো মাসের পুরো হিসাব পিডিএফ করে নিন। নিজের কাছে ব্যাকআপ রাখুন বা গ্রুপে শেয়ার করুন।
চলতি মাস আর আগের সব মাসের বিস্তারিত হিসাব যেকোনো সময় দেখুন। কিছুই মুছে যায় না।
সদস্য যোগ বা বাদ দিন। বর্তমান ম্যানেজারের সম্মতিতে যেকোনো সময় ম্যানেজার বদলান।
সিট খালি আছে? নিউজফিডে টু-লেট পোস্ট দিন, নতুন মেম্বার খুঁজুন বা পুরোনো জিনিস কেনাবেচা করুন।
যেভাবে কাজ করে
প্রথম দিনেই পুরো মেস চালু করে ফেলতে পারবেন।
ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন, অথবা গুগল দিয়ে সরাসরি লগ ইন করুন।
ড্যাশবোর্ড থেকে আপনার মেসের নাম আর মুদ্রা দিয়ে নতুন মেস তৈরি করুন।
“Add Member” থেকে বাকি সবাইকে যুক্ত করুন। প্রত্যেকে নিজের ইমেইল দিয়ে লগ ইন করবেন।
শুধু বাজার খরচ, মিল আর জমা তুলুন। মাস শেষের হিসাব এপ নিজেই তৈরি রাখবে।
একসাথে রান্না, একসাথে খরচ — হিসাব যেন পরিষ্কার থাকে।
বেশি সদস্য, বেশি এন্ট্রি। সবকিছু এক ড্যাশবোর্ডে।
ভাড়া, বিল আর বাজার — বন্ধুদের মধ্যে ভাগাভাগি সহজ করুন।
প্রাইসিং
মেসের হিসাব রাখার মূল কাজগুলো সবসময় ফ্রি। প্রিমিয়াম নিলে বাড়তি সুবিধা আর আমাদের সার্ভার খরচে সহযোগিতা হয়।
ছোট মেসের প্রতিদিনের হিসাবের জন্য যথেষ্ট।
মেসের মোট সদস্যসংখ্যার উপর প্যাক নির্ধারিত হয়। এপের অর্ডার পেজে চলতি প্যাক ও দাম দেখতে পাবেন।
প্রিমিয়াম শুধু ম্যানেজার নিতে পারেন, আবার চাইলে সবাই নিতে পারেন — যিনি নেবেন তিনিই সুবিধাগুলো পাবেন।
সতর্কতা: এপে উল্লেখিত নম্বর ছাড়া অন্য কোথাও পেমেন্ট পাঠাবেন না। ভুল নম্বরে টাকা পাঠিয়ে প্রতারিত হলে আমরা দায়ী থাকব না।
প্রশ্নোত্তর
না। আপনি মাসের যেকোনো তারিখে হিসাব শুরু আর যেকোনো তারিখে শেষ করতে পারবেন। অনেক মেস ১০ তারিখেও মাস শেষ করে — সেটাও সম্ভব। হিসাব অটোমেটিক বন্ধ হয় না, আপনি না থামানো পর্যন্ত চলতেই থাকে।
যাবে। প্রথমে এন্ট্রিটা এডিট করে সঠিক তথ্য বসান। যদি এডিট করে ঠিক করা না যায়, তাহলে পরিমাণ ০ করে দিন, এরপর মাসের বিস্তারিত হিসাব থেকে এন্ট্রিটা ডিলেট করে দিতে পারবেন।
ওই সদস্যের হিসাব ওই তারিখ পর্যন্ত ঠিক থাকবে। তার পাওনা বা দেনা মিটিয়ে তাকে মেম্বার লিস্ট থেকে বাদ দিন — বাকিদের হিসাব স্বাভাবিকভাবেই চলতে থাকবে।
চাইলে সবাই নিতে পারেন, আবার শুধু ম্যানেজারও নিতে পারেন। তবে যিনি প্রিমিয়াম নেবেন, সুবিধাগুলো শুধু তিনিই উপভোগ করতে পারবেন।
এপটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক। আপনাদের সব ডাটা স্টোর করতে আর এপ চালু রাখতে প্রতি মাসে সার্ভারসহ নানা খরচ আমাদের বহন করতে হয়। প্রিমিয়াম সেই খরচ কমাতে সাহায্য করে আর এপটিকে আরও ভালো করার কাজ চালিয়ে যেতে উৎসাহ দেয়।
নেই। সব ডাটা অনলাইন ডাটাবেজে থাকে আর প্রতিদিন ব্যাকআপ নেওয়া হয়। ফোন বদলালেও যেকোনো ডিভাইস থেকে লগ ইন করে আগের সব হিসাব দেখতে পাবেন। চাইলে নিজেও পিডিএফ সেভ করে রাখতে পারেন।
যেকোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিন।
ব্লগ
মিল হিসাব, খরচ কমানো আর মেস ম্যানেজমেন্ট নিয়ে সহজ ভাষায় লেখা।
খাওয়ার মান না কমিয়েও মেসের মাসিক খরচ কমানো যায়। যে অভ্যাসগুলো সত্যিই কাজে দেয়, সেগুলো নিয়েই এই লেখা।
পড়ুনমেসের ম্যানেজার হয়েছেন? দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহে যে নিয়মগুলো ঠিক করে নিলে বাকি মাসটা ঝামেলাহীন কাটবে।
পড়ুনমেসের মিল রেট বের করার সঠিক নিয়ম, একটি পূর্ণাঙ্গ উদাহরণ, আর যে ভুলগুলোর কারণে মাস শেষে হিসাব মেলে না।
পড়ুন১ লাখেরও বেশি মানুষ ইতিমধ্যে মেস ম্যানেজার দিয়ে তাদের মেস চালাচ্ছেন। আপনিও শুরু করুন।